1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলায় নদীতীরের মাটি উত্তোলন, ভেকুসহ মালিক আটক, লাখ টাকা জরিমানা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলায় নদীতীরের মাটি উত্তোলন, ভেকুসহ মালিক আটক, লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২২৯ 0 বার সংবাদি দেখেছে

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীপাড়ে অবৈধ ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কাইসমা বাজারসংলগ্ন মেঘনার শাখা নদীপাড়ে অবৈধ ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করার প্রাক্কালে ভেকুমেশিন মালিককে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে তুলে লাখ টাকা জরিমানা করাসহ আগামীতে আর অবৈধভাবে মাটি কাটবেন না, এমন মুচলেকা শর্তে মুক্তি দেওয়া হয়।

পুলিশ জানায়, নদীতীরের মাটি অবৈধভাবে কাটা হচ্ছে এমন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেকের নেতৃত্বধীন ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে যান। এবং সেখান থেকে মাটি কাটা অবস্থায় ভেকু মেশিন ও অন্যন্য সরঞ্জাম জব্দসহ মালিককে আটক করেন।

জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেকের ওই ভ্রাম্যমাণ আদালত ভেকু মালিককে লাখ টাকা জরিমানা করেছেন।

এই তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন জানান, হিজলা উপজেলার অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তারপরেও প্রতিরাতে মাটি কেটে অসংখ্য ইটভাটায় নেওয়া হয়। এমনটি চলতে থাকলেও উপজেলাটি মানচিত্র থেকে হারিয়ে যাবে। সুতরাং উপজেলাটি রক্ষায় অবৈধভাবে ড্রেজার ব্যবহার বন্ধ করাসহ নদীতীরের মাটি কাটা ও এর সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ