মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জাতীয় স্যনিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন ও তরী ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ অক্টোবর সকাল ১০টায় উজিরপুর উপজেলার ইচলাদী হাজী মর্কেটের ২য় তলায় তরী ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। তরী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মশিউর রহমানে সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হেমায়েত উদ্দিন খলিফা,২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হান্নান, সাধারন সম্পাদক মোঃ সবুর হোসেন হাওলাদার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ কালাম ফরাজী। এসময় উপস্থিত অতিথি বৃন্দ বলেন সকলের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত হোক সুস্থ্য জীবন, সকলের হাত পরিচ্ছন্ন থাক এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।