1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে চিকিৎসা পত্র ছাড়াই ঘুমের ঔষধ বিক্রি, ঔষধ খেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে গৃহবধূ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে চিকিৎসা পত্র ছাড়াই ঘুমের ঔষধ বিক্রি, ঔষধ খেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে গৃহবধূ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় চিকিৎসা পত্র ছাড়া ঘুমের ঔষধ বিক্রি করেছে এক ফার্মেসি। একসাথে ২০পিচ ট্যাবলেট খেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হতদরিদ্র এক গৃহবধূ। ভুক্তভোগী সুত্রে জানা যায়,উপজেলার হারতা গ্রামের মামুন হোসেনের বাড়ির ভাড়াটিয়া হতদরিদ্র মোঃ রাকিব ডাকুয়ার সাথে তার স্ত্রী রুনু বেগম (২২) এর শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এরপর রুনু বেগম পার্শ্ববর্তী ঔষধ বিক্রেতা প্যারেন্টস মেডিকেল হল এর মালিক মোঃ নুরুজ্জামান হাওলাদারের কাছ থেকে সিডিল নামের ২০পিচ ঘুমের ঔষধ ক্রয় করে একসাথে খেয়ে গুরুতর অসুস্থ হয় এবং মাটিতে লুটে পড়ে। এরপর তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। জানা যায়, বানারীপাড়া উপজেলার মালিকান্দা গ্রামের আঃ বারেক হোসেনের মেয়ে রুনু বেগম এর ব্রাম্মনবাড়ি গ্রামের মোঃ কবির ডাকুয়ার ছেলে মোঃ রাকিব ডাকুয়ার সাথে ৪ বছর পূর্বে সামাজিক ভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে একটি সন্তান রয়েছে। এ ব্যপারে গৃহবধূ রুনু বেগম জানান,আমি আমার স্বামীর সাথে রাগারাগি করে নুরুজ্জামান এর কাছ থেকে একপাতা ঔষধ কিনেছি এবং ২০ টি ট্যাবলেট একসাথে খেয়েছি। আর কিছুই আমি জানিনা। গৃহবধূর স্বামী রাকিব জানান,আমার স্ত্রী এখনো অসুস্থ,সে আবল তাবোল বকে। আমি দুশ্চিন্তায় আছি। চিকিৎসা পত্র ছাড়াই আমার স্ত্রীর কাছে এতগুলো ঔষধ বিক্রি করা তার ঠিক হয়নি। আমরা গরীব অসহায় তাই ভালো ডাক্তার দেখাতে পারছিনা। ফার্মেসীর মালিক নুরুজ্জামান বলেন বেশি করে তেতুল খেলেই রোগী সুস্থ হয়ে যাবে। স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানিয়েছেন নুরুজ্জামান হাওলাদার প্রশাসনকে ফাঁকি দিয়ে কিশোর থেকে শুরু করে সব বয়সী লোকের কাছে অহর অহর ঘুমের ঔষধ বিক্রি করে থাকে। এ বিষয়ে অভিযুক্ত ঔষধ বিক্রেতা মোঃ নুরুজ্জামান সত্যতা স্বীকার করে বলেন রুনু বেগম তার মায়ের কথা বলায় কেন চিকিৎসা পত্র ছাড়াই তার কাছে একপাতা সিডিল নামের ঘুমের ঔষধ বিক্রি করছি। কেউ অসুস্থ হলে তার দায়ভার আমার নয়। উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী চিকিৎসা পত্র ছাড়া কোন ঔষধ বিক্রি করা যাবেনা। এটা আইনগত অপরাধ। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে চিকিৎসা পত্র ছাড়াই ঔষধ বিক্রি করায় অভিযুক্তকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ