1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী, সন্ত্রাসী শহীদ প্যাদা র‍্যাবের হাতে গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী, সন্ত্রাসী শহীদ প্যাদা র‍্যাবের হাতে গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩৩৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক:বরিশাল বাবুগঞ্জ-এ ত্রাসের রাজত্ব কায়েমকারী, সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলহোতা এবং নাশকতা মামলার প্রধান আসামি শহীদ প্যাদা গলাকাটা শহীদ র‍্যাবের হাতে গ্রেফতার

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের শান্তি শৃংখলা রক্ষায় বিভিন্ন ধরণের সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করে মানুষের জানমালের নিরাপত্তা বিধানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব বিভিন্ন ধরণের খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্র, অগ্নি সন্ত্রাসসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড রোধে অতি দ্রুততার সাথে আসামী গ্রেফতার করে দেশের সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে আসছে যা সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ অক্টোবর ২০২৪ তারিখ ০০১৫ ঘটিকায় র‌্যাব-৮, সদর কোম্পানী এবং র‌্যাব-৪, সিপিসি-২ ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকা জেলার সাভার থানাধীন ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করে বরিশালের বিভিন্ন এলাকায় ত্রাশের রাজত্ব কায়েমকারী, সন্ত্রাসী কর্মকান্ডের মূলহোতা বাবুগঞ্জ থানার বিস্ফোরক ও নাশকতা মামলার প্রধান আসামী মোঃ শহীদ প্যাদা@গলাকাটা শহীদ (৩৮), পিতাঃ মৃত আঃ কাদের প্যাদা, সাং-চর উত্তর ভূতেরদিয়া, থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল’কে গ্রেফতার করে।
ঘটনার বিবরণে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শহীদ প্যাদা (৩৮), সাং-চর উত্তর ভূতেরদিয়া, থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল’সহ অন্যান্য আসামীরা গত ১৬/০৯/২০২৪ খ্রিঃ তারিখ অনুমান ০৫.৩০ ঘটিকার সময় বরিশাল বাবুগঞ্জ থানাধীন পূর্ব ভূতেরদিয়া, কেদারপুর এলাকায় উপস্থিত হয়ে আসামীরা পরস্পর যোগসাজসে বেআইনী জনতাবদ্ধে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আড়িয়াল খা নদীতে সরকারী ইজারাকৃত বালু মহলে ভিকটিমের টোকেন ঘরে হামলা করে ঘর ভাংচুর করে ক্ষতি সাধন করে। এসময় টোকেন ঘরে থাকা বালু বিক্রয়ের এক লক্ষ পঁচা্ত্তর হাজার টাকা লুট করে। নাশকতা ও বিশৃঙ্খলতা সৃষ্টির উদ্দেশ্যে দুই রাউন্ড ফাকা গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে দুটি ড্রেজার ছিনতাই করে নিয়ে যায়। আসামীরা উপস্থিত লোকদের খুনসহ বিভিন্ন হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। এছাড়াও, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বেও বরিশাল জেলার বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, মারামারি, ছিনতাই, নাশকতার অপরাধে এক ডজন মামলা রয়েছে।
উল্লেখিত ঘটনায় মোঃ রফিকুল আলম (৪৭) বাদী হয়ে বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০৯/৭৩, তারিখ ১৯/০৯/২০২৪ ইং।

সে প্রেক্ষিতে বরিশাল জেলার বাবুগঞ্জ থানা হতে -৮, বরিশালের নিকট আসামী গ্রেফতারের জন্য একটি অধিযাচন পত্র প্রেরণ করে। এমতাবস্থায় র‍্যাব-৮, সদর কোম্পানী কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে র‌্যাব-৪, সিপিসি-২ ক্যাম্পের সহায়তায় উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লেখিত আসামীকে ঢাকা জেলার সাভার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ