মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল ধানা পুলিশ। সুত্রে জানা যায়, ১৩ অক্টোবর সকালে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডুপাশা গ্রামের ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় ওই এলাকার ভাড়াটিয়া ভ্যানচালক ইব্রাহিম বেপারী। এসময় শিশুর ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে অভিযুক্তকে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। অভিযুক্ত ইব্রাহিম বেপারী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মৃত সফিজ উদ্দিন বেপারীর ছেলে। শিশুটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান,ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত'র বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।