
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বাজার বন্দরে ভাড়া বাসা থেকে মৃত মুক্তিযোদ্ধার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সুত্রে জানা যায় গত ১১ অক্টোবর শুক্রবার বিকেলে উজিরপুর মডেল থানা পুলিশ ধামুরা ভাড়া বাসা থেকে শৈবালীনি রায় (৬০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত অমল কৃষ্ণ রায়ের স্ত্রী। সে উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন এর ধামুরা ২নং ওয়ার্ডে ভাড়া বাসার উত্তর পাশের নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে দড়ি বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় বাসার অন্যান্য লোকজন বাসায় ছিলোনা। স্থানীয়রা দেখতে পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করে। এরপর ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আরো জানা যায়, নিহত তার পুত্রবধূ সূচিত্রা রায় , স্বামী- অপূর্ব রায় (পুলিশ কনস্টেবল) এর ব্যুরো বাংলাদেশ এনজিও তে চাকুরীর সুবাদে একত্রে ভাড়া বাসায় থাকতেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারন জানা যায়নি এবং মামলা হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান লাশ উদ্ধার করে থানায় আনা হয় এবং ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হবে।