মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ডাকবাংলো যুবসমাজ এর উদ্যোগে ব্যপক আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে ।১১ অক্টোবর বিকাল ৪ টায় উজিরপুর হাই স্কুল মাঠে সরকারী উজিরপুর বারপাইকা ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম এর সভাপতিত্বে ফুট বল খেলা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন,। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা ভূমি কর্মকর্তা ও পৌর প্রশাসক হাসনাত জাহান খান, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্ত ওসি মো: মাজানুর রহমান, উজিরপুর পৌর সভার বিএনপির আহবায়ক মো: শহিদুল ইসলাম খান, সদস্য সচিব রোকনুজ্জামান টুলু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন বাচ্চু, বিশিষ্ঠ ব্যবসায়ি ও বিএনপি নেতা মো: মহসিন ফকির সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ১২ টি দল খেলায় অংশ গ্রহন করবেন। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধণী অনুষ্ঠানে উজিরপুর মাহার এলিভেন স্টার ও পিরোজপুর রোড সান স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করেন। অংশগ্রহণ কারি দুই গ্রুপের কেউ গোল করতে পারেনি। ঐতিহ্যবাহী উজিরপুর হাইস্কুল মাঠে খেলায় ট্রপিসহ এক লক্ষ টাকার প্রাইজমানি থাকবে। এরমধ্যে চ্যাম্পিয়ন ট্রপিসহ ৬০ হাজার টাকার প্রাইজমানি এবং রানার আপ ট্রপিসহ ৪০ হাজার টাকার প্রাইজমানি থাকবে। এদিকে এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হওয়ায় উপজেলা জুড়ে ব্যপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।