1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভেজা মাঠ নিয়ে ক্ষুব্ধ মেসি-স্কালোনি - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন, এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভেজা মাঠ নিয়ে ক্ষুব্ধ মেসি-স্কালোনি

  • প্রকাশিত : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১০৪৬ 0 বার সংবাদি দেখেছে
চোট কাটিয়ে ফেরায় আর্জেন্টিনার হয়ে দারুণ কিছুই হয়তো করতে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ভেনেজুয়েলার মাঠ সেটা হতে দেয়নি। দোষটা অবশ্য ভেনেজুয়েলারও নয়, বেরসিক বৃষ্টি নামলে তাদেরই বা আর কী করার থাকে। তবে ভেজা মাঠে ম্যাচ খেলায় হতাশা প্রকাশ করেছেন মেসি।

 

ভেনেজুয়েলার বিপেক্ষ শুরুতে এগিয়ে গিয়েও শেষ ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিদের। এই ড্রটা যেন মানতে পারছেন না আর্জেন্টিনার অধিনায়ক। স্তাদিও মাতুরিনের মাঠ নিয়ে ম্যাচ শেষে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসিকে অসন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, ‘এটা খুব কঠিন ছিল। খুবই কদর্য এক ম্যাচ হয়েছে।

আমরা টানা দুটি পাস সম্পূর্ণ করতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডানদিকে কিছুটা করা গেলেও খেলাটা কঠিন ছিল। খুব কম খেলা গেছে। যা করতে চেয়েছি তা মাঠের কারণে করতে পারিনি।
হতাশা প্রকাশ করেছেন মিডফিল্ডার রদ্রিগো দি পলও। তিনি বলেছেন,‘আমরা ফুটবলটা খেলতে পারিনি।’ অন্যদিকে রেফারির প্রতি ক্ষুব্ধ হয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন,‘ফুটবল ম্যাচ খেলার নূন্যতম শর্তও মানা হয়নি। এভাবে আপনি খেলতে পারেন না।

আমাদের যা করার কথা ছিল তাই করেছি। কিন্তু দুই দলের ম্যাচ খেলার মতো কন্ডিশন ছিল না। রেফারি প্রুতিশ্রুতি দিয়েছিলেন, বল না গড়ালে ম্যাচ বন্ধ করে দেবেন। বল গড়ায়নি এটা স্পষ্ট দেখা গেছে।’ 

অন্যদিকে চোট কাটিয়ে ম্যাচে ফিরে দারুণ খুশি হয়েছে মেসি। আটবারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘আর্জেন্টিনার হয়ে খেলাটা মিস করছিলাম। ফিরতে পেরে ভীষণ খুশি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ