1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে কোটি কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে এনজিওর মালিক সজলের বিরুদ্ধে মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে কোটি কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে এনজিওর মালিক সজলের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৫২ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে সঞ্চয়ের নামে সামাজিক উন্নয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর মালিক জিহাদ মোর্শেদ সজল গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি আত্মসাৎ করেছে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামে এনজিওর সামনে ভুক্তভোগী মাইনুল সরদারের নের্তৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ভুক্তভোগী শত শত নারী-পুরুষ গ্রাহকরা। এসময় বিক্ষুব্ধ গ্রাহকরা আত্মসাৎকৃত টাকা ফেরতসহ অভিযুক্তকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি ও বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।অচিরেই তাদের দাবি মানা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন তারা। এছাড়া গ্রাহকরা অভিযোগ করে বলেন তাদের শেষ সম্বল সাড়া জীবনের গচ্ছিত কোটি কোটি টাকা সঞ্চয়ের নামে প্রতারণা করে জিহাদ মোর্শেদ সজল হাতিয়ে নেয়। এর প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী গ্রাহকরা। এ ব্যপারে অভিযুক্ত এনজিওর মালিক জিহাদ মোর্শেদ সজল জানান,আমাকে সুযোগ দিলে সকল গ্রাহকদের টাকা পরিশোধ করবো। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খান জানান,বিষয়টি জানা নেই, তবে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান,বিষয়টি নিয়ে অভিযুক্ত এনজিওর মালিক জিহাদ মোর্শেদকে নোটিশ প্রদান করা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ