1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক গিয়াস বালীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক গিয়াস বালীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

 

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন বালীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর সোমবার বিকেল ৪ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপিরর যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সহযোগীতায় এবং পৌর বিএনপির উদ্যোগে ব্যপক আয়োজনে মরহুম মোঃ গিয়াস উদ্দিন বালীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলুর সঞ্চালনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, বানারীপাড়া উপজেলা বিএনপির সদ্স্য সচিব মোঃ রিয়াজ মৃধা, যুগ্ন-আহবায়ক আব্দুস ছালাম, যুগ্ম-আহবায়ক আহবায়ক এসএম আলাউদ্দিন,সরদার ছিদ্দিকুর রহমান, মোঃ শাহিন হাওলাদার, মোঃ রফিকুজ্জামান লিটন, ইকবাল বাহার মোল্লা। পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ ইদ্রিস বালি,আব্দুল রাজ্জাক সরদার, মোঃ গিয়াস উদ্দিন আকন,মোঃ বাবুল খলিফা, সোহেল হাওলাদার, হেমায়েত উদ্দিন খলিফা, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,কার্যনির্বাহী সদস্য সোহেল সরদার,সরদার মোঃ মাইনুল,উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাসিমা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক ময়না বেগম,পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী,সম্পাদিকা মনিরা আক্তার শিখা, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার তারা, উজিরপুর যুবদলের আহবায়ক আ,ফ,ম শামছুদ্দোহা আজাদ, পৌর বিএনপির যুবদলের আহবায়ক শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহবুবুর রহমান গোমস্তা, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিলন হোসেন হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি ফাইজুল হক রাঢ়ী,পৌর কৃষক দলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আলাউদ্দিন বাবু, উপজেলা শ্রমিক দল নেতা সোলায়মান খাঁন হাইয়ুম,পৌর শ্রমিকদলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম,পৌর বিএনপি নেতা আরিফ হান্নান আবু, মোঃ নয়ন হোসেন হাওলাদার, মোঃ সেলিম হালদার, মোঃ খোকন, মোঃ রাসেল হাওলাদার, সাবেক উপজেলা ছাত্রদল নেতা মোঃ শাহাদুত জামান কমরেডসহ উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। উল্লেখ্য ১৫ সেপ্টেম্বর উজিরপুর পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন বালী (৫৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ