1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে পূজা মন্ডব পাহাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতাকর্মীরা থাকবে -এস সরফুদ্দিন সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে পূজা মন্ডব পাহাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতাকর্মীরা থাকবে -এস সরফুদ্দিন সান্টু

  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু উজিরপুর প্রতিনিধিঃ শারদীয় দূর্গা পূজা উৎসব শান্তিপূর্ন ভাবে উদযাপন করার লক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে সকল ইউনিয়ন এবং ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের পূজা মন্ডপ পাহাড়ায় থাকতে হবে হারতা ও সাতলায় কর্মী সভায় এসব কথা বলেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক গণমানুষের জনপ্রিয় নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। কর্মি সভায় হাজার নেতা কর্মি খন্ড খন্ড মিছিল নিয়ে যোগদান করেন। ৬ অক্টোবর রবিবার বেলা ১১ টায় হারতায় হারতা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টা সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হালিম বিশ্বাস এর সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো: শাহআলম মিয়া, বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মঞ্জু খান,সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুস সালাম, উজিরপুর পৌর বিএনপি আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, উজিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সরদার সিদ্দিকুর রহমান,বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মল্লিক, যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাইদুর রহমান,উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আলাউদ্দিন,মোঃ আনোয়ার হোসেন মল্লিক, মোঃ ইকবাল বাহার মোল্লা,উপজেলা মহিলা দলের সম্পাদিকা শিরিন বেগম, উপজেলা যুব দলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: মাহাবুবুর রহমান গোমস্তা,সদস্য সচিব মোঃ কাইয়ুম খান, উপজেলা শ্রমিক দল নেতা সোলায়মান হোসেন খান হাইয়ুম, উপজেলা কৃষক দলের আহবায়ক ফায়জুল হক রাড়ী,সদস্য সচিব স্বপন মল্লিক, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ মনির হোসেন, সাবেক ছাত্র দল নেতা মো:সাহাদূৎ জামান কমরেড। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। বক্তৃতাকালে প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং বিএনপির সকল নেতাকর্মীদের শক্ত অবস্থানে থেকে পূজা মন্ডপগুলো পাহাড়া দেয়ার নির্দেশ দেন। যাতে করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির বদনাম না ছড়াতে পারে। সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ