1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ভিজিএফ সহায়তা প্রদান - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ভিজিএফ সহায়তা প্রদান

  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

৬ অক্টোবর রবিবার দুপুর ৩ টায় উপজেলা প্রশাসন মেহেন্দিগঞ্জ এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশালে ২০২৪-২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতামূলক সভা ও ভিজিএফ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ মোঃ নেছার উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ রবিউল ইসলাম ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেন্দিগঞ্জ মোঃ ইমরান হোসেন, অফিসার ইনচার্জ এর প্রতিনিধিসহ মৎস্যজীবী ও মৎস্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ইলিশ সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় ভিজিএফ সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বরিশাল জেলার ৯টি উপজেলায় ৫৬,৭০০ জন জেলে পরিবারের মাঝে ১৪১৭.৫০ মেট্রিকটন চাল বিতরণ করা হবে। এর মধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলায় ১৮৬৬৭ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে ২২ দিনের জন্য ৪৬১.৬৭ মেট্রিক টন খাদ্য শস্য বিতরণ করা হবে। উল্লেখ্য আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ২২ দিন ইলিশ সম্পদ উন্নয়ন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ