1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আ'লীগ নেতারা পূজা মন্ডবে হামলা চালিয়ে বিএনপির বিরুদ্ধে বদনাম ছড়াতে পারে-সরফুদ্দিন সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আ’লীগ নেতারা পূজা মন্ডবে হামলা চালিয়ে বিএনপির বিরুদ্ধে বদনাম ছড়াতে পারে-সরফুদ্দিন সান্টু

  • প্রকাশিত : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ আওয়ামীলীগের নেতারা সংখ্যালঘু পরিবারের উপর ও পূজা মন্ডপে ভাঙচুর করে বিএনপির বদনাম ছাড়াতে পাড়ে তাই বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে কর্মী সভায় এসব কথা বলেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক,বরিশালের উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক গণমানুষের জনপ্রিয় নেতা এস সরফুূদ্দিন আহমেদ সান্টু। ৫ অক্টোবর সকাল ১০ টায় উজিরপুর উপজেলা বড়াকোঠা ইউনিয়ন বিএনপির আহবায়ক অধ্যাপক মোঃ মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ চুন্নুর সঞ্চালনায় বড়াকোঠা ডিগ্রী কলেজের সভাকক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এসময় এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সফর সঙ্গী ছিলেন ,বড়াকোঠা ইউনিয়নের কৃতি সন্তান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সম্পাদক মোঃ ইলিয়াস খান, বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মঞ্জু খান,সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃআব্দুস সালাম,উজিরপুর পৌর বিএনপি আহবায় মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, উজিরপুর উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি সরদার সিদ্দিকুর রহমান। সফরসঙ্গী হিসেবে আরো উপস্থিত ছিলেন বানরীপাড়া উপজেলার যুগ্ম আহবায়ক রুহুল আমিন মল্লিক, যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাইদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আলাউদ্দিন,মোঃ আনোয়ার হোসেন মল্লিক, মোঃ শাহিন হাওলাদার, মোঃ ইকবাল বাহার মোল্লা, প্রভাষক আব্দুল আজিজ মোল্লা, মো: মাসুদ মোল্লা, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি নাসিমা বেগম, সম্পাদিকা শিরিন বেগম, সহ-সাংগঠনিক নুরুন্নাহার ময়না, পৌর মহিলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার তারা, উপজেলা যুব দলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ,পৌর যুবদলের সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুর রহমান গোমস্তা,সদস্য সচিব মোঃ কাইয়ুম খান, উপজেলা শ্রমিক দল নেতা সোলায়মান হোসেন খান হাইয়ুম, আতিকুল ইসলাম বিপ্লব, উপজেলা কৃষক দলের আহবায়ক ফায়জুল হক রাড়ী,সদস্য সচিব স্বপন মল্লিক, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ মনির হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এছাড়াও প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ