1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উজিরপুরে  মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উজিরপুরে  মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বরিশালের উজিরপুর উপজেলায় ইমাম ও ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে উজিরপুর উপজেলা ইমাম ও মাশায়েখ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোঃ আবু হানিফের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়ক থেকে একটি মিছিল বের হয়ে ইচলাদীসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কলেজ রোড চৌরাস্তায় এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন ইমাম ও ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের প্রশিক্ষন সম্পাদক মুফতি মোঃ আঃ আজিজ, ইমাম ও ওলামা মশায়েখ ঐক্য পরিষদের জয়েন সেক্রেটারী হাফেজ মোঃ হাফিজুর রহমান, ইমাম ও ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সেক্রেটারী মুফতি নাকিব হাসান শেখ, উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হক আজহারী, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় মহানবী (সাঃ) এর কটূক্তিকারী ভারতের হিন্দু ঠাকুর রামগীরি মহারাজ ও বিজেপি নেতা নিতেষ নারায়ণ রানকে অচিরেই বিচারের আওতায় আনা না হলে ভারতের সব পন্য বয়কট করা হবে। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা বলেন ভারতের বিজেপির এক নেতা বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করার কথা বলেছেন। এছাড়া রামগীরি নামে এক ধর্মগুরু আমাদের প্রিয় নবীকে নিয়ে কটূক্তি ও ইসলামকে অবমাননা করেছেন। পরে আর কেউ এমন কর্মকাণ্ড যাতে না করতে পারে সেজন্য কটূক্তিকারীদের ফাঁসির দাবিতে আমরা বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচিতে নেমেছি। কটুক্তিকারীদের বিচার না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বিক্ষুব্ধরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ