1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ উজিরপুরে নোংরা পরিবেশে খাদ্যপণ্য, চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২১৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে চালিয়ে ১ কেজি ২ গ্রাম গাজা, ৮০ পিস ইয়াবা ১ কেজি ৩০০ গ্রাম মাদক পাউডার এবং ২ টি মোবাইল সহ আসমা বেগম(৩৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার ( ৪ অক্টোবর) দুপুর ২ টার দিকে বরিশাল নগরীর কেডিসি বস্তি এলাকায় যৌথ বাহিনীর অভিযান চালায়। আটকের পরবর্তীতে উক্ত মাদক ব্যবসায়ীকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

যৌথ অভিযান পরিচালনাকারী নেতৃত্ব দেন সেনাবাহিনীর বরিশাল মহানগরের দায়িত্বপ্রাপ্ত মেজর রাশেদ, র্যাব ৮ সদর দপ্তরের মেজর সোহেল ও কোতোয়ালি মডেল থানা টহল টিম।

সেনাবাহিনীর বরিশাল মহানগরের দায়িত্বপ্রাপ্ত মেজর রাশেদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বরিশাল নগরী কেডিসি এলাকায় আসমা বেগম নামের একজন নারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে এই কাজের সঙ্গে জড়িত রয়েছে।

এ ছাড়া তার ঘরে মাদক রয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা যৌথ বাহিনী অভিযান পরিচালনা করলে বিপুল সংখ্যক মাদক উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা হস্তান্তর করি।

এ বিষয়টি কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, যৌথ বাহিনীর অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল সংখ্যক মাদক উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ