মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। আরো বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভীন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক এর সিনিয়র অফিসার সমীর চন্দ্র হাওলাদার,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোসাঃ শাহানাজ বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন বিভিন্ন দিক নির্দেশনা মূলক বিশদ আলোচনা করেন।