1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উজিরপুরে ইসলামী ছাত্র আন্দোলন এর বিক্ষোভ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উজিরপুরে ইসলামী ছাত্র আন্দোলন এর বিক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটূক্তির প্রতিবাদে বরিশালের উজিরপুর উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫ টায় উজিরপুর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ ইয়াছিন হাওলাদারের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়ক থেকে একটি মিছিল বের হয়ে ইচলাদীসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডিএম আলামিন, দাওয়া প্রশিক্ষন সম্পাদক মাওলানা ফায়জুল করিম,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পৌর শাখার সেক্রেটারী মোঃ মিরাজুল ইসলাম মিন্টু,সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম মুরাদ,অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুস ছোবাহান, উপজেলা যুব আন্দোলন এর সভাপতি মাওলানা তাওহিদুল ইসলাম, পৌর যুব আন্দোলনের সভাপতি মোঃ রাকিব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় মহানবী (সাঃ) এর কটূক্তিকারী ভারতের হিন্দু ঠাকুর রামগীরি মহারাজ ও বিজেপি নেতা নিতেষ নারায়ণ রানকে অচিরেই বিচারের আওতায় আনা না হলে ভারতের সব পন্য বয়কট করা হবে। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা বলেন ভারতের বিজেপির এক নেতা বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করার কথা বলেছেন। এছাড়া রামগীরি নামে এক ধর্মগুরু আমাদের প্রিয় নবীকে নিয়ে কটূক্তি ও ইসলামকে অবমাননা করেছেন। পরে আর কেউ এমন কর্মকাণ্ড যাতে না করতে পারে সেজন্য কটূক্তিকারীদের ফাঁসির দাবিতে আমরা বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচিতে নেমেছি। কটুক্তিকারীদের বিচার না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ