1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে মেজর এম এ জলিলকে বীরউত্তম খেতাবে ভূষিত করার দাবিতে মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে মেজর এম এ জলিলকে বীরউত্তম খেতাবে ভূষিত করার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার মুক্তিযুদ্ধের সিংহপুরুষ রনাঙ্গনের লড়াকু সৈনিক ৯নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলকে বীরউত্তম খেতাবে ভূষিত করার দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটি উজিরপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। উজিরপুর উপজেলা মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বাদল এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটির উজিরপুর উপজেলা শাখার সদস্য সচিব ও সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক বাচ্চু ফকির,বরিশাল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সভাপতি মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম জাকারিয়া, অবসর প্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়নাল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ছরোয়ার গাজী, বীর মুক্তিযোদ্ধা মোতালেব,বাসদ নেতা আবুল কালাম মাষ্টার, মনজুরুল আলম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াজ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষার্থীসহ শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করেন। এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বীর সেনানী মেজর এম এ জলিলকে ৯নং সেক্টর কমান্ডার হিসেবে স্বীকৃতি প্রদান ও বীরউত্তম উপাধীতে ভূষিত করতে হবে। বরিশাল বিমান বন্দর মেজর এম এ জলিল এর নামে নামকরণ করতে হবে। উজিরপুর-সাতলা সড়ক মেজর এম এ জলিল-এর নামে নামকরণ করতে হবে। অচিরেই দাবি মানা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে বক্তারা বলেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ