1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে উত্যক্তকারীর লিঙ্গ কর্তন করে ইজ্জত রক্ষা করলেন গৃহবধু, গ্রেফতার- কর্তনকারী - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে উত্যক্তকারীর লিঙ্গ কর্তন করে ইজ্জত রক্ষা করলেন গৃহবধু, গ্রেফতার- কর্তনকারী

  • প্রকাশিত : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৫ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে উত্ত্যক্তকারী লিঙ্গ কর্তন করে ইজ্জত রক্ষা করলেন গৃহবধু। অভিযুক্তকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ । ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামের সানুয়ার বাসস্ট্যান্ড সংলগ্ন মাওঃ মজিদ ফারুকীর বাড়ির ভাড়াটিয়া লোকাল গাড়ির হেলপাড় আনিসুর রহমান দেওয়ানের স্ত্রী মাহমুদা বেগম (৫০) তার নাতনী নুসরাত (৪)কে নিয়ে ২৭সেপ্টেম্বর রাতের খাবার খেয়ে প্রতিদিনের ন্যয় ঘুমিয়ে পরে। এরপর রাত ২টার দিকে ওই গ্রামের মোজাম্মেল আকনের ছেলে অটোচালক মাদক কারবারি, মাদক সেবী, নারী লোভ শাওন আকন (২০) দরজার ফাঁক দিয়ে লিঙ্গ বের করে দেখায় এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এরপর গৃহবধু ভয়ে কোন উপায়ন্তর না পেয়ে নিজের ইজ্জত বাচাঁতে দেশীয় অস্ত্র দা দিয়ে আঘাত করে । এতে লিঙ্গের উপর আঘাতপ্রাপ্ত হয়ে লম্পট সটকে পড়ে। এসময় গৃহবধুর স্বামী বাড়িতে ছিলোনা।এছাড়াও লম্পট শাওন আকন একাধিক নারি কেলেঙ্কারীর এলাকায় মাদক,জুয়া,চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ করে স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু জানান,একমাস ধরে আমার ঘরের আশেপাশে ঘুরঘুর করে ও ঘটনার দিন আমাকে কূ-প্রস্তাব দেয় এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। আমার ইজ্জত রক্ষায় তাকে কুপিয়েছি। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মাহমুদা বেগম বাদী হয়ে অভিযুক্ত শাওন আকনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত’র বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে এবং আসামি শাওন আকনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ওই লম্পটের বিচারের দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ