1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে দীর্ঘ একযুগ পরে সাবেক ছাত্রদল নেতার আগমনে নেতাকর্মীদের ঢল - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে দীর্ঘ একযুগ পরে সাবেক ছাত্রদল নেতার আগমনে নেতাকর্মীদের ঢল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪৪ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় দীর্ঘ এক যুগ পরে সাবেক ছাত্রদল নেতা মোঃ শাহাদুত জামান কমরেড এর স্বদেশ প্রত্যাবর্তন হওয়ায় একনজর দেখার জন্য এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে হাজারো নেতাকর্মীদের ঢল নেমেছে। ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে তিনি উজিরপুর পৌছায়। প্রথমে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বন্দরে তাকে বামরাইল ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সফল ইউপি সদস্য মোঃ জিয়া আমিন রাড়ীর পক্ষ থেকে শত শত নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা সাবেক ছাত্রদল নেতা মোঃ শাহাদুত জামান কমরেডকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এরপর উজিরপুর পৌরসভায় অবস্থান করে ফুলে ফুলে সিক্ত হলেন তিনি। এদিকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শাহাদুত জামান কমরেডকে দীর্ঘ একযুগ পরে সাইপ্রাস থেকে দেশে ফিরে আসায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ছাত্রদল নেতা শাহাদুত জামান কমরেড তৎকালীন স্বৈরাচার সরকার শেখ হাসিনার আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হামলা ও একাধিক মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিদেশে যেতে বাধ্য হয়েছিল। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারত যান। এরপর ২৬ সেপ্টেম্বর ছাত্রদল নেতা মোঃ শাহাদুত জামান কমরেড দেশে ফিরে আসেন।এদিকে ত্যগী এই নেতা বাংলাদেশে ফিরে আসায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে এবং পুড়ো উপজেলা জুড়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান,সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু,যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন আকন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সোলায়মান খান হাইয়ুম,পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি সফিকুল ইসলাম তোতন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মনির সরদার,পৌর আহবায়ক মোঃ আলাউদ্দিন বেপারী,ধামুরা ডিগ্রী কলেজের আহ্বায়ক মোঃ রনিসহ হাজারো নেতাকর্মী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ