1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বিএনপি নেতা কলেজের প্রতিষ্ঠাতা হওয়ায় ২ যুগ ধরে এমপিও ভুক্ত হয়নি, এমপিও ভুক্ত করার দাবিতে বিক্ষোভ শিক্ষক শিক্ষার্থীদের - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বিএনপি নেতা কলেজের প্রতিষ্ঠাতা হওয়ায় ২ যুগ ধরে এমপিও ভুক্ত হয়নি, এমপিও ভুক্ত করার দাবিতে বিক্ষোভ শিক্ষক শিক্ষার্থীদের

  • প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৩ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাশেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বিএনপি নেতা কলেজের প্রতিষ্ঠাতা হওয়ায় কারনে ২ যুগ ধরে বঞ্চনা শিকার বরিশালের উজিরপুর উপজলার সাতলা ইউনিয়নের সাতলা আইডিয়াল কলেজের শিক্ষকরা। যোগ্যতার সকল শর্ত পূরণ করা হলেও বিএনপি নেতা প্রতিষ্ঠাতা হওয়ায় কারনে বিগত আওয়ামীলীগ সরকার এমপিও ভুক্ত করার বাইরে রাখে। এমপিও ভুক্ত না করায় শিক্ষক শিক্ষার্থীদের পড়তে হয়ছে চরম বিপাকে। এমপিওভূক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ২৪ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে সাতলা আইডিয়াল কলেজ মাঠে এমপিও ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সুত্রে জানা যায় সাতলা আইডিয়াল কলেজ ২০০১সালে স্থাপিত হয়। কলেজটির প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপি আহবায়ক, বরিশাল -২ সংসদীয় আসন উজিরপুর – বানারীপাড়ার বিএনপির সাবেক মনোনীত প্রার্থী, গণমানুষের নেতা শিল্পপতি, ব্যবসায়ী, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। সাতলার কলেজটি মোট ২ একর ৮২ শতাংশ জমির উপর অবস্থিত। ৩৬০ ফুট লম্বা, অফিস কক্ষ,ছাত্রাবাস,সাইন্স লাইব্রেরিসহ ১৪টি কক্ষ বিশিষ্ট । শুরু করে অধ্যক্ষ কাজী হুমায়ুন কবির,প্রভাষক রেজাউল করিম, মোঃ শাহে আলম, মোঃ আবুল কালাম আজাদ, খিতিষ চন্দ্র বিশ্বাস,কামরুল ইসলামসহ একাধিক শিক্ষকরা দীর্ঘ ২৩ বছর ধরে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে আসছেন। সাতলা আইডিয়াল কলেজে বর্তমানে ২৭৮ জন শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। প্রভাষক মোঃ আবুল কালাম আজাদ উজিরপুর প্রতিবেদককে জানান, আমরা বেশ কয়েকজন শিক্ষক২৩ বছর ধরে বিনা বেতনে চাকরি করছি। আমাদের এই কলেজের শিক্ষার্থীদের ফলাফল অন্যান্য কলেজের তুলনায় অনেকটা ভালো। আমাদের কলেজটি অবহেলিত। ঢাকা-বরিশালসহ বিভিন্ন স্থানে কলেজটি এমপিও ভুক্ত করার দাবি জানিয়ে আন্দোলন কর্মসূচি পালন করেও কোন ফলপ্রসূ হয়নি। এছাড়াও আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে প্রতিনিয়ত শিক্ষার্থীদের পাঠদান দিয়ে থাকি। এদিকে সাতলা আইডিয়াল কলেজটি অচিরেই এমপিও ভুক্ত করার দাবি জানিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে প্রশাসনে উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু নিজের অর্থায়নে উজিরপুরের গুঠিয়া ইউনিয়নে ও জল্লা ইউনিয় আইডিয়াল কলেজ নামে ২ কলেজ প্রতিষ্ঠিত করেছেন। এই ২ ইউনিয়নের কলেজ ২ টি এমপিও ভুক্ত হয়েছে। এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন আমি উজিরপুরে ছেলে – মেয়েদের শিক্ষিত করার লক্ষ্যে নিজ অর্থায়নে জমি ক্রয় ও ভবন তৈরি করে আইডিয়াল কলেজ নাম দিয়ে প্রতিষ্ঠা করেছি। সাবেক সৈরাচারী সরকারের আমলা, এমপি ও মন্ত্রীরা আমার প্রতিষ্ঠাতা সাতলা আইডিয়াল কলেজ এমপিওভূক্ত করেনি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ