মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভার মহিলা শিক্ষিকা ও এডভোকেট এর বাস ভবনে দিনে-দুপুরে প্রকাশ্যে দুধর্ষ চুরি,নগদ অর্থ,ক্যানাডিয়ান ডলার,স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে চোরচক্ররা বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১ টার মধ্যে উজিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে উজিরপুর গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাদিরা সুলতানা লাভলী ও এডভোকেট আমির হোসেন মিয়ার দ্বিতল বাস ভবনের কলসিবেল গেট ও দরজা ভেঙ্গে প্রবেশ করে চোরচক্ররা ৩ টি রুমের আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে নগদ ৫ লক্ষ টাকা,ইউএস ও ক্যানাডিয়ান ৭/৮ হাজার ডলার, ভিসা,পাসপোর্ট,ডিএসএল ক্যামেরাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে চোরচক্ররা। আরো জানা যায় শিক্ষিকা ও তার স্বামী বাসায় না থাকায় এই সুযোগে চুরি ঘটনা ঘটে। শিক্ষিকা ও এডভোকেটের একমাত্র কন্যা সন্তান রয়েছে। তিনি কানাডায় বসবাস করেন ।