মো: এমদাদুল কাশেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বিএনপি নেতা কলেজের প্রতিষ্ঠাতা হওয়ায় কারনে ২ যুগ ধরে বঞ্চনা শিকার বরিশালের উজিরপুর উপজলার সাতলা ইউনিয়নের সাতলা আইডিয়াল কলেজের শিক্ষকরা। যোগ্যতার সকল শর্ত পূরণ করা হলেও বিএনপি নেতা প্রতিষ্ঠাতা হওয়ায় কারনে বিগত আওয়ামীলীগ সরকার এমপিও ভুক্ত করার বাইরে রাখে। এমপিও ভুক্ত না করায় শিক্ষক শিক্ষার্থীদের পড়তে হয়ছে চরম বিপাকে। এমপিওভূক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ২৪ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে সাতলা আইডিয়াল কলেজ মাঠে এমপিও ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সুত্রে জানা যায় সাতলা আইডিয়াল কলেজ ২০০১সালে স্থাপিত হয়। কলেজটির প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপি আহবায়ক, বরিশাল -২ সংসদীয় আসন উজিরপুর - বানারীপাড়ার বিএনপির সাবেক মনোনীত প্রার্থী, গণমানুষের নেতা শিল্পপতি, ব্যবসায়ী, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। সাতলার কলেজটি মোট ২ একর ৮২ শতাংশ জমির উপর অবস্থিত। ৩৬০ ফুট লম্বা, অফিস কক্ষ,ছাত্রাবাস,সাইন্স লাইব্রেরিসহ ১৪টি কক্ষ বিশিষ্ট । শুরু করে অধ্যক্ষ কাজী হুমায়ুন কবির,প্রভাষক রেজাউল করিম, মোঃ শাহে আলম, মোঃ আবুল কালাম আজাদ, খিতিষ চন্দ্র বিশ্বাস,কামরুল ইসলামসহ একাধিক শিক্ষকরা দীর্ঘ ২৩ বছর ধরে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে আসছেন। সাতলা আইডিয়াল কলেজে বর্তমানে ২৭৮ জন শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। প্রভাষক মোঃ আবুল কালাম আজাদ উজিরপুর প্রতিবেদককে জানান, আমরা বেশ কয়েকজন শিক্ষক২৩ বছর ধরে বিনা বেতনে চাকরি করছি। আমাদের এই কলেজের শিক্ষার্থীদের ফলাফল অন্যান্য কলেজের তুলনায় অনেকটা ভালো। আমাদের কলেজটি অবহেলিত। ঢাকা-বরিশালসহ বিভিন্ন স্থানে কলেজটি এমপিও ভুক্ত করার দাবি জানিয়ে আন্দোলন কর্মসূচি পালন করেও কোন ফলপ্রসূ হয়নি। এছাড়াও আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে প্রতিনিয়ত শিক্ষার্থীদের পাঠদান দিয়ে থাকি। এদিকে সাতলা আইডিয়াল কলেজটি অচিরেই এমপিও ভুক্ত করার দাবি জানিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে প্রশাসনে উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু নিজের অর্থায়নে উজিরপুরের গুঠিয়া ইউনিয়নে ও জল্লা ইউনিয় আইডিয়াল কলেজ নামে ২ কলেজ প্রতিষ্ঠিত করেছেন। এই ২ ইউনিয়নের কলেজ ২ টি এমপিও ভুক্ত হয়েছে। এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন আমি উজিরপুরে ছেলে - মেয়েদের শিক্ষিত করার লক্ষ্যে নিজ অর্থায়নে জমি ক্রয় ও ভবন তৈরি করে আইডিয়াল কলেজ নাম দিয়ে প্রতিষ্ঠা করেছি। সাবেক সৈরাচারী সরকারের আমলা, এমপি ও মন্ত্রীরা আমার প্রতিষ্ঠাতা সাতলা আইডিয়াল কলেজ এমপিওভূক্ত করেনি ।