
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় আশা এনজিওর উদ্যোগে, উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরের সহযোগিতায়, বড়াকোঠা ইউনিয়নের নারিকেলী গ্রামে গবাদি প্রানীর ভ্যাকসিনেশন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় ভ্যাকসিনেসন কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আশার এনজিওর ঢাকা অফিসের এ্যাসিস্টন্ট ডিরেক্টর ( লাইভ স্টপ) মোঃ খোরশেদ আলম, সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার, মোঃ হেজাজ হোসেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার বিধান চন্দ্র সিকদার, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মজিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা সুব্রত কুমার দাস, মোঃ গিয়াস উদ্দিন। এছাড়াও উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তর গবাদী প্রানীর চিকিৎসার ও পরিচর্যা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মুলক পরামর্শ দেন ও বিনামূল্যে ঔষধ বিতরন করেন।