1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উতপ্ত বরিশাল স্পীড বোট ঘাট এলাকা, থানায় অভিযোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উতপ্ত বরিশাল স্পীড বোট ঘাট এলাকা, থানায় অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: চাঁদা না পেয়ে মারধরসহ প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগে ৬ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে নগরীর ১০ নং ওয়ার্ড ভাটারখাল এলাকার বাসিন্দা মোসাঃ নুসরাত জাহান (২২)। বুধবার (১৮ সেপ্টেম্বর) বরিশাল কোতয়ালী মডেল থানায় এ অভিযোগ দেয়া হয়।

অভিযুক্তরা হলেন- একই এলাকার বাসিন্দা মোঃ মামুন হাওলাদার (৩৫), মোঃ রুহুল হাওলাদার (৪৩), মোঃ সোহেল হাওলাদার (৩০), মোঃ রুবেল (৪৫), মোঃ ইব্রাহীম (৩০) ও শিল্পী (৪১)। লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে, বরিশাল জেলা স্পীড বোট মালিক সমিতির এক পরিবারের সদস্য হলেন আবেদনকারী। অভিযুক্তরা নিজেদের বিএনপি রাজনৈতিক ক্ষমতার প্রভাব বিস্তার করে গত ৫ আগস্টের পর চাঁদা দাবি করে আসছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় আবেদনকারীর মা মাছ কিনতে গেলে অভিযুক্ত নারী শিল্পী অকারণে ঝগড়া করে। এ ঘটনা শুনে ঘটনাস্থলে গেলে মা-মেয়েকে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা।

বরিশাল জেলা স্পীড বোট মালিক এর লাইন সম্পাদক মোঃ তারেক শাহ্ বলেন, আমার বোন ও মাকে মারধর করেছে হামলাকারীরা। এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, দলের নাম ভাংগিয়ে চাঁদাবাজির কোন সুযোগ নেই। এ ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স যা আপনারাও অবগত আছেন। যদি কেউ অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে প্রমাণ স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অবৈধ ভাবে কোন কর্মকাণ্ড করা আইনত দন্ডনীয় অপরাধ। অভিযোগ তদন্ত স্বাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ