
উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেলেন কবির হাসান মৃধা। গত ১৮ সেপ্টেম্বর জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সভাপতি মাহফুজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বাক্ষরিত ও জাতীয়তাবাদী প্রচার দলের প্রধান উপদেষ্টা এ্যাডঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অনুমোদিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। মোঃ কবির হাসান মৃধা বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোড়াকাঠি গ্রামের বাসিন্দা। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন কবির হাসান মৃধা। তিনি ছাত্রদল রাজনীতি থেকে শুরু করে সরকারি বিএম কলেজ ছাত্রদলের সদস্য,উজিরপুর উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক হিসেবে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। ইতিমধ্যে তিনি দানবীর,মানবতার ফেরিওয়ালা,গরীব দুখী মানুষের শেষ আশ্রয়স্থল এবং সকলের আস্থা যুগিয়ে বেশ সুনাম কুড়িয়ে নিয়েছেন এই নেতা। এছাড়া তিনি ফ্রী চিকিৎসা সেবার ব্যবস্থা করে দিয়ে ও দানের হাতকে প্রসারিত করে গরীব দুখী মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি তার বয়স ও মেধা দুটোকে একসাথে কাজে লাগিয়ে মাদক,জুয়াসহ সমাজের সকল অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকে। এদিকে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পাওয়ায় আমেরিকা প্রবাসী মোঃ কবির হাসান মৃধাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উজিরপুরবাসী।