নিজস্ব প্রতিবেদক: নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ বরিশাল মহানগর শাখার উদ্যোগে ১৭ তারিখ মঙ্গলবার বেলা ১১ টায় বরিশাল জেনারেল হাসপাতাল চত্বরে এক দফা দাবিতে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উক্ত পরিষদের নার্সরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের একদফা দাবি করে আসছি। আমাদের দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করতে হবে। এ পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের সঠিকভাবে পদায়ন করতে হবে।
আরও জানান, আমাদের এই পদযাত্রা এবং মিছিল দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে। সেই সঙ্গে রোগীদের সেবা দানে কোনো গাফিলতি যেন না হয় সে বিষয়টিও আমরা খেয়াল রাখছি।