1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সাতলায় ঘেরের মাছ লুট, প্রতিবাদ করায় হামলা আহত-৪ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের সাকরালে মাদক কারবারি  ও সেবনকারীদের বিরুদ্ধে  মানববন্ধন বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সাতলায় ঘেরের মাছ লুট, প্রতিবাদ করায় হামলা আহত-৪

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন (প্যান্ডামিক ফিসারিজ লিঃ) মাছের ঘের থেকে মাছ লুট ও প্রতিবাদ করায় ৪ কর্মচারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ মিন্টু মিয়া বাদী হয়ে ১৭ সেপ্টেম্বর উজিরপুর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে আসামি ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার সাতলা ইউনিয়নে শিবপুর প্যান্ডামিক ফিসারিজ লিঃ এর মাছের প্রায় ২ হাজার মন মাছ রয়েছে। অতিরিক্ত বৃষ্টির পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে ওই ঘেরে জাল দিয়ে বেড়া দেয়া হয়। তা সড়িয়ে মাছ লুট করে নিয়ে যায়। ১৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় পূর্বের ন্যায় প্যান্ডামিক ফিসারিজ এর বেড়া দেয়া জাল সড়িয়ে প্রায় ৫০০/৭০০ মন মাছ নিয়ে যায়। যার মুল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা। এর প্রতিবাদ করলে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কান্দি গ্রামের হাফিজুল ইসলাম, মাহাবুব বালী,কালাম শেখ,রুবেল হোসেন, মাসুদ শেখ, জিসান শেখসহ অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসী মিলে পরিকল্পিত ভাবে প্যান্ডামিক ফিসারিজ লিঃ এর কর্মচারী জাহাঙ্গীর মোল্লা, আশরাফ গাজী,মফিজুল ও আজিজুলকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় ডাকচিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে সটকে পড়ে হামলাকারীরা। হামলাকারীদের পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ