1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নগরীর বিবি পুকুরপাড়ের হিরন স্কয়ার দখলের অভিযোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নগরীর বিবি পুকুরপাড়ের হিরন স্কয়ার দখলের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক: বরিশাল সিটি করপোরেশনের মালিকানাধীন বিনোদনকেন্দ্র পাবলিক স্কয়ার (হিরন স্কয়ার) ব্যক্তিমালিকাধীন সম্পত্তি ৫ ব্যাক্তি দাবি করে দখল করেছে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফাঁকা বিবির পুকুর পাড়ে পার্কের গেটে সম্পত্তির মালিক দাবি করে সাইনবোর্ড টাঙানো হয়েছে।

এর আগে শুক্রবার ভোররাতের কোন এক সময়ে পার্কের পুরাতন গেট ভেঙে নতুন গেট স্থাপন করা হয়েছে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।

তবে দখলদারদের একজন দাবি করেছেন, এই সম্পত্তি তাদের তা বিসিসি কর্তৃপক্ষও স্বীকার করেছে। এতোদিন দায়িত্বে থাকা আওয়ামী লীগের নেতারা এ সম্পত্তি বিসিসির নামে দখল করে রেখেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বরিশাল নগরীর প্রাণকেন্দ্রের এই পার্কের গেট প্রথমে ভেঙে নতুন গেট স্থাপন করা হয়। তারপর দুপুরে যখন নগরী প্রায় ফাঁকা ছিল তখন ৫-৭ জন ব্যক্তি গেটে তালা ঝুলিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেন।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়টি আমার জানা নেই। সংশ্লিষ্ট দপ্তর থেকেও কিছু জানানো হয়নি।

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার শওকত আলী বলেন, বিষয়টি মাত্র অবগত হলাম। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অংশিদারদের একজন প্রীতম মুখার্জী বলেন, হাইকোর্ট বলেছেন এই জমি সিটি করপোরেশন ও জেলা প্রশাসক ভোগ দখল করতে পারবে না। আমাদের জমি বিসিসি দখল করেনি। বিসিসির নাম করে দখল করেছে তৎকালীন দায়িত্বপালন করা আওয়ামী লীগের নেতারা। বিসিসি কর্তৃপক্ষও স্বীকার করেছে এই জমি আমাদের। এমন সব কাগজপত্র আছে। তাই আমরা জমি দখলে নিয়েছি।

প্রীতম মুখার্জী আরও বলেন, ২০১১ সালে তৎকালীন প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন ক্ষমতায় থাকাকালে এই জমিতে হাসপাতাল নির্মাণ করতে চান। কিন্তু জমির মালিক আমার বাবা গৌতম মুখার্জীসহ অন্যান্য অংশিদাররা জমি বিক্রি করতে চাননি। তাই ২০১২ সালের প্রথম দিকে হঠাৎ একদিন বালি ফেলে দখলে নিয়ে বিসিসির নাম ব্যবহার করে পার্ক নির্মাণ করে। আমার জমিতে কেউ যাতে কোন নির্মাণ কাজ করতে না পারে হাইকোর্টের এমন নিষেধাজ্ঞা আছে। যা অমান্য করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ