1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে যুবদলের হামলায় সাংবাদিক সহ পরিবারের ৫ জন আহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে যুবদলের হামলায় সাংবাদিক সহ পরিবারের ৫ জন আহত

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল উজিরপুরের সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু ও তার এইচএসসি পরীক্ষার্থী ছেলে তুর্ষ মাহমুদ রাতুল কেসহ তিন ভাই লিটন, মিঠু ও জুয়েলকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় যুবদলের ক্যাডাররা। যুবদলের দুই ভাই মিজান ও আনিচ ফকিরের নেতৃত্বে দুই দফায় এ হামলা চালায় হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করেছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিকারপুর বন্দরে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক বাচ্চু দৈনিক দেশ রুপান্তর ও স্থানীয় দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার উজিরপুর প্রতিনিধি।

আহত সাংবাদিক বাচ্চু জানান, উজিরপুরের শিকারপুর বাজারের ইজারাদার তিনি। গত ৫ আগষ্টের পর বাজারের টোল উত্তোলন করতে নিষেধ করে আসছে যুবদল ক্যাডার মিজান ও তার ভাই আনিচ ফকির। পরে সংবাদ মাধ্যমে জানতে পারি, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন, দলের কেউ দখল-চাঁদাবাজিতে জড়িত থাকলে তার রক্ষা নেই। তাই মনে বিশ্বাস ছিল- যুবদলের ২ ভাই বিষয়টি নিয়ে আর অগ্রসর হবে না।

তাই বৃহস্পতিবার হাটের দিন টোল আদায় করতে যায় ছেলে রাতুল। এ সময় মিজান ও আনিচ শিক্ষার্থী রাতুলকে মারধর করে। সন্তানের আহত খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর কে। পরবর্তীতে ভাই-ভাতিজার উপর হামলার খবর শুনে ঘটনাস্থলে চাচারা আসলে হামলাকারীরা তাদেরকেও বেদম মারধর করে।

হামলাকারীরা লিটনের পেটের মধ্যে রড ঢুকিয়ে দিয়েছে, জুয়েলের হাত ভেঙ্গে ফেলেছে ও মিঠুর মাথায় আঘাত করেছে। এ হামার ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন সাংবাদিক বাচ্চু।

উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাফর আহমেদ বলেন, মারামারি হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ