বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশালের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক বেলাল হোসেন শিকদার কন্যা সন্তানের বাবা হলেন। ১২ তারিখ বৃহস্পতিবার সকাল ৯.৫ মিনিটের সময় বরিশাল নগরীর একটি ক্লিনিকে ফুটফুটে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা হয়ে সাংবাদিক বেলাল হোসেন শিকদার আবেগাপ্লুত হয়ে বলেন আল্লাহপাকের অশেষ মেহেরবানীতে আমি কন্যা সন্তানের বাবা হলাম। আল্লাহপাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমার বন্ধু, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার কাছে আমার স্ত্রী ও মেয়ের জন্য দোয়া চাচ্ছি। বর্তমানে আমার স্ত্রী ও কন্যা সন্তান দুজনেই সুস্থ আছেন আল্লাহর রহমতে।