1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সত্য সংবাদের নামে ভুয়া ফেসবুক পেইজে অপ-প্রচার, থানায় জিডি - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সত্য সংবাদের নামে ভুয়া ফেসবুক পেইজে অপ-প্রচার, থানায় জিডি

  • প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার : বরিশালের স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার ভুয়া ফেসবুক পেইজ খুলে অপ-প্রচার চালিয়েছে একটি মহল। বিষয়টি নজরে আসলে কর্তৃপক্ষ কর্তৃক দ্রুত আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। গতকাল কোতয়ালী মডেল থানায় মানক্ষুন্নের পায়তারা ও ভুয়া ফেসবুক পেইজ শনাক্ত পুর্বক অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সাধারণ ডায়েরী করেন পত্রিকাটির সম্পাদক এস.এম রাকিবুল হাসান ফয়সাল।

 

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসাধু মহলের নিয়ন্ত্রনাধীন ওই পেইজটির নাম দেয়া হয় ‘বরিশালের সত্য সংবাদ’।  সেখানে হুবহু বহুল প্রচারিত স্থানীয় দৈনিক সত্য সংবাদের ডিজিটাল প্লাটফর্মের অরিজিনাল পেইজ ‘দৈনিক সত্য সংবাদ-এ ব্যবহৃত লোগোটি সংযুক্ত করা হয়। ভুয়া ওই পেইজটিতে কয়েকজন ব্যক্তিকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ছবি সংযুক্ত করে অপ-প্রচার চালায় চক্রটি।

 

এদিকে কর্তৃপক্ষের নজরে আসলে কালক্ষেপন না করে অতিসত্বর ভুয়া ঐ পেইজটির বিরুদ্ধে অজ্ঞাতনামা অভিযুক্তদের উল্লেখ করে জিডি করা হয়।

 

পত্রিকার সম্পাদক ফয়সাল রাকিব সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, পত্রিকার মুল অনলাইন প্লাটফর্ম থেকে লোগো কপি করে অসাধু মহল একটি ভুয়া পেইজ তৈরি করে। যা আমাদের নজরে আসে। ঐ পেইজটিতে দেখা যায় বিভিন্ন ব্যক্তির নামে কুচক্রী মহলটি তাদের স্বার্থ হাসিলে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। এতে পত্রিকার মুল পেইজ ও আমাদের মান ক্ষুন্ন হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও পেইজটি অবিলম্বে বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহীনির দ্বারস্থ হয়েছি।

 

ফয়সাল রাকিব আরও জানান, আমরা নিরপেক্ষতা বজায় রেখে সর্বদা সংবাদ পরিবেশন করে থাকি। কারও বিরুদ্ধে অপ-প্রচার পেশাদারিত্বের বিপরীত। যা কখনোই কাম্য নয়। অসাধু মহলের অপ-তৎপরতায় বিভ্রান্ত না হয়ে পাঠক ও সর্ব মহলের সহযোগীতা কামনা করছি।

এদিকে থানায় জিডি করার পরপরই ভুয়া ঐ পেইজটি ফেসবুক থেকে অপসারণ করে চক্রটি বলে জানা গেছে।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাইবার মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। ভুয়া পেইজ খুলে অপ-প্রচারকারী অভিযুক্তদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ