1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আ'লীগের হামলা,মামলা ও হত্যার হুমকির মুখে একযুগ ধরে প্রবাসে বিএনপি নেতা -জিয়া আমিন রাড়ী - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আ’লীগের হামলা,মামলা ও হত্যার হুমকির মুখে একযুগ ধরে প্রবাসে বিএনপি নেতা -জিয়া আমিন রাড়ী

  • প্রকাশিত : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯৬ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ জিয়া আমিন রাড়ী আওয়ামী লীগের হামলা,মামলা ও হত্যার হুমকির মুখে দেশ ছেড়ে পালিয়ে একযুগ ধরে সাউথ আফ্রিকায় অবস্থান করছেন। এদিকে গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে পাড়ি দিয়েছে । তাই বামরাইল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জিয়া আমিন রাড়ীর নের্তৃত্ব চান। অচিরেই তাকে বাংলাদেশে ফিরে আসার দাবি জানান। তিনি বামরাইল ইউনিয়নের গরীব দুখী মানুষের কাছে শেষ আশ্রয়স্থল হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি সংখ্যালঘুদের উপর হামলা, মাদক, সন্ত্রাস,চাদাঁবাজসহ সমাজের সকল অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তৎকালীন স্বৈরাচার সরকার শেখ হাসিনার পেটোয়া বাহিনীর দ্বারা হামলা ও মামলার শিকার হয়েছেন। তাকে গাড়ি পোড়া,গাছ কাটাসহ একাধিক মিথ্যা মামলায় জড়িয়েছেন। তাই দেশ ছেড়ে বিদেশে চলে যেতে বাধ্য হন তিনি। সাবেক সফল ইউপি সদস্য জিয়া আমিন রাড়ী বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত মোঃ রুহুল আমিন রাড়ীর ছেলে। এমনকি তার মা ও ভাই ইউপি সদস্য’র দায়িত্ব সুনামের সহিত পালন করেছিলো। জিয়া আমিন রাড়ী ছিলেন তরুণ সমাজসেবক, জনদরদী, সফল ইউপি সদস্য, শিক্ষানুরাগী। ওই সময়ে তিনি অক্লান্ত পরশ্রম আর মেধা দিয়ে সমাজকে ঢেলে সাজিয়ে ছিলো, তাই আজো তাকে মানুষ ভুলতে পারেনি। সঠিক নের্তৃত্বদানকারী ওই নেতাকে আবারো ফিরে পাওয়ার আশায় অধির আগ্রহে অপেক্ষা করছে বামরাইলবাসী। জিয়া আমিন রাড়ী উজিরপুর উপজেলা প্রতিবেদককে বলেন, আমি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য থাকাকালীন সময়ে সকল শ্রেণি-পেশার মানুষের সুখে দুঃখে পাশে থেকে নিরলসভাবে জনসেবা করেছি। এছাড়া আমি মাদকসহ সমাজের সকল অন্যায় ও অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী,বামরাইল ইউনিয়ন যুবলীগ নেতা শাওন বালী, ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার ও তার ভাই কবির হোসেন হাওলাদারসহ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমার বিরুদ্ধে গাড়ি পোড়া,গাছ কাটাসহ একাধিক মিথ্যা মামলা দায়ের করে দেশছাড়া করেছে। মামলায় আমিসহ কোন বিএনপির নেতাদের বিচারক বিচার করতে পারেনি। তবে সেই হামলা, মামলার আমি কোন প্রতিশোধ নেবোনা। আপনারাও সবকিছু ভুলে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবেন। এছাড়াও তিনি অচিরেই দেশে ফিরে আসার আশ্বাস দেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। এদিকে আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোঃ জিয়া আমিন রাড়ীকে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চান বামরাইলবাসী। সে লক্ষে ইতিমধ্যে জোট বেধেছে ভোটাররা। এমনকি বামরাইল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মোঃ জিয়া আমিন রাড়ীর স্বদেশ প্রত্যাবর্তন এর জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ