1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সুদের টাকার জন্য দিনমজুরকে পিটিয়ে রক্তাক্ত যখম - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সুদের টাকার জন্য দিনমজুরকে পিটিয়ে রক্তাক্ত যখম

  • প্রকাশিত : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৫ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার রামেরকাঠী গ্রামে সুদের টাকার জন্য এক দিনমজুরকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সুদ ব্যবসায়ী বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সুত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠী গ্রামের মৃত নিরঞ্জন হালদারের ছেলে নিতাই হালদার(৪০),ওই এলাকার মৃত নির্মল সরকারের ছেলে নিপেন সরকার(৩৫) এর কাছ থেকে কয়েক মাস পূর্বে ২০ হাজার টাকা সূদে এনে ব্যবসা করতেন । কিন্তু সুদের টাকা দিতে বিলম্ব হওয়ায় দিনমজুর নিতাই হালদারের বাড়িতে ঢুকে সুদের টাকার জন্য কয়েক দিন ধরে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এরই প্রেক্ষিতে গত ৩০ আগষ্ট শুক্রবার সকাল ১০ টার দিকে নিপেন সরকার বাড়ির সন্নিকটে তার বড় ভাইয়ের চায়ের দোকানের সামনে দিনমজুর নিতাই হালদারকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতকে পরিবারের লোকজন উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। এ ঘটনায় আহত নিতাই হালদার সাংবাদিকদের জানান,সুদের টাকায় জন্য আমাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়দের সহায়তায় অল্পের জন্যে প্রানে বেঁচে যাই। এছাড়া আমাকে পরবর্তীতে প্রানে মেরে ফেলে লাশ গুম করবে বলে হুমকি দিয়ে বীরদর্পে চলে যায় সুদ ব্যবসায়ী নিপেন সরকার। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি, তবে আহত জানান, মামলা দায়ের করা হবে। অভিযুক্ত নিপেন সরকার জানান,আমরা একই এলাকায় বসবাস করি, পাওনা টাকা নিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় ভাবে মিমাংসা করা হবে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ