1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বন্যার্তদের জন্য বরিশালে ১১ নং ওয়ার্ড বিএনপির অর্থ হস্তান্তর - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বন্যার্তদের জন্য বরিশালে ১১ নং ওয়ার্ড বিএনপির অর্থ হস্তান্তর

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার: দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষের সাহায্যের জন্য ত্রাণ তহবিল গঠন করতে বরিশাল মহানগর বিএনপির আওতাধীন ১১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উত্তোলিত অর্থ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ে উত্তোলিত নগদ অর্থ মহানগর বিএনপির নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করা হয়।

এসময় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়ার নিকট উত্তোলনকৃত অর্থ হস্তান্তর করেন ১১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো: হুমায়ুন কবির ও সদস্য সচিব রানা পাল।

এসময় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরিন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু সহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বন্যার কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল, সেটি ত্রাণ তহবিলে দেওয়া হবে জানায় দলটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ