1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ২ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ২ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩০৩ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় ইউনিয়নের সাতলা গ্রামে ২ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবারসহ এলাকাবাসী। ২৯ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার সাতলায় আলোচিত ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার ও সাগর হাওলাদারকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে সাতলা বাজার প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। এছাড়াও নিয়তের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তৃতা করেন সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন আহম্মেদ, বিএনপি নেতা মোঃ ফারুক বিশ্বাস,স্থানীয় মোঃ শিরাজ বিশ্বাস,সাতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস বালি,সাবেক ইউপি সদস্য মোঃ মোনাফচ্ছের হাওলাদার।এছাড়া মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী মোসাঃ রেশমা বেগম, নাবালক ছেলে নাফিজ আহমেদ, নায়েব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন হাজার হাজার নারী-পুরুষ। উল্লেখ্য ২৪ আগষ্ট রাত ১১ টায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের জেরে সাতলা গ্রামের ব্যাবসায়ী,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই ওসমান গনি(সাগর) হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যার ঘটনায় উজিরপুর মডেল থানায় নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে অভিযুক্ত কিবরিয়া হাওলাদার,ইলিয়াস হাওলাদার, ইউপি চেয়ারম্যান ও সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিন হাওলাদার, যুবলীগ নেতা আসাদ হাওলাদারসহ ২৬ জনকে এজাহার ভূক্তসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে হত্যা মামলা আসামি কবির বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। বাকী আসামিদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় বিক্ষুব্ধরা অচিরেই হত্যা কান্ডে জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। তা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন তারা। পরিশেষে সাতলা ইউনিয়ন পরিষদের সামনে সাতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস বালির সভাপতিত্বে ও মাওঃ মো: রহমত উল্লাহ এর সঞ্চালনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও: মো: ছরোয়ার হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ