1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে তিন বছরের শিশু’র গায়ে গরম চা নিক্ষেপ! - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে তিন বছরের শিশু’র গায়ে গরম চা নিক্ষেপ!

  • প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে তিন বছরের শিশু’র গায়ে পাষন্ড বাবার গরম চা নিক্ষেপে জ্বলসে গেলো শরীরের এক অংশ। আহত শিশুর মা শারমিন আক্তার জানান, তার স্বামী মোঃ সাগরের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে ঝামেলা ও নারী শিশু নির্যাতন মামলা চলমান রয়েছে।

তার তিন বছরের বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামাীর সাথে মিলে সংসার করার জন্য স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের দ্বারে দ্বারে ঘুরতে আছেন। চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার,স্থানীয় ভাবে উভয়ের কথা শুনে দু’পক্ষের আপোষ মিমাংসা করে মামলা উঠিয়ে নিতে বলেন। তার একদিন পড়ে পাষন্ড বাবা সাগর মামলা উঠাতে ও স্ত্রী সন্তানকে আশ্রয় দিতে অস্বীকার করেন। বিষয়টি শারমিন আক্তারকে তার নানি শ্বাশুড়ি ডেকে বলেন।

এসময় সাগর উপস্থিত থাকায় তার কাছে জিজ্ঞেস করলে তাকে এলোপাতাড়ি মারধর করেন। পাষন্ড বাবা সাগর তার তিন বছরের সন্তানকেও মারধর করে গায়ের গরম চা ঢেলে দেয়। স্থানীয়রা বিষয়টি দেখা ‘পক্ষকে ছাড়িয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তিন বছরের শিশুকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন।

আহত শিশুর মা শারমিন আক্তার বলেন, এঘটনায় বাচ্চা শিশু সুস্থ হলে থানায় মামলা দায়ের করা হবে। ‍এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমরা শুনছি, অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ