1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সানুহার-সাতলা সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ চরমে - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সানুহার-সাতলা সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ চরমে

  • প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২১৫ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সানুহার-সাতলা সড়কের বেহাল দশা,চরম ভোগান্তিতে চলাচল কারি জনগন।। সরেজমিনে গিয়ে দেখা যায়, বামরাইল ইউনিয়নে ঐতিহ্যবাহী ঈদগাহ বাজারের সামনে একমাত্র চলাচলের রাস্তাটির বিভিন্ন স্থানে গর্ত হয়ে খানাখন্দে পরিনত হয়েছে। একটু বৃষ্টি হলেই যান্ত্রিক গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এই বাজারে রয়েছে শত শত ব্যবসা প্রতিষ্ঠান,আশেপাশে রয়েছে স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। বিকল্প কোন রাস্তা না থাকায় প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে হাজার হাজার জনগন চলাফেরা করে এবং সানুহার-সাতলা লোকাল বাসসহ নানা ধরনের যান্ত্রিক গাড়ি চলাচল করে। তবে এই ভাঙ্গা জোড়া রাস্তাটি একটু বৃষ্টি হলেই যান্ত্রিক চলাচল বন্ধ হয়ে যায়। ঈদগাহ বাজারের শপিং মহল, মাছের বাজারসহ সকল ক্রেতা ও বিক্রেতা চরম ভোগান্তির শিকার হন। শিক্ষার্থীদের পায়ে হেঁটে স্কুল মাদ্রাসায় যেতে হয় এবং প্রায়ই পা পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হতে হয় । এছাড়া রাস্তাটি নির্মানের পর থেকে আজ পর্যন্ত কোন সংস্কারের কাজ হয়নি। বিভিন্ন স্থানে পিচ খুঁজে পাওয়া যায়না। বৃষ্টির পানি হাটু পরিমাণ জমে থাকে। অচিরেই বেহাল দশা রাস্তাটি সংস্কার করা না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে বেহাল দশায় পরে থাকা এই রাস্তাটি অচিরেই সংস্কার করার দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন চলাচল কারি জনগন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ