
মো: এমদাদুল কাসেম সেন্ঠু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে আলোচিত জোড়া খুনের ঘটনায় আ’লীগ,যুবলীগ, বিএনপিসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে, ১জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ আগষ্ট উজিরপুর মডেল থানায় নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী মোসাঃ রেশমা বেগম বাদী হয়ে প্রধান আসামী মোঃ কিবরিয়া হাওলাদার, বিএনপি নেতা মোঃ ইলিয়াস হাওলাদার,সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা মোঃ শাহীন হাওলাদার,যুবলীগ নেতা আসাদ হাওলাদারসহ ২৬ জন এজাহার ভূক্ত ও ১০/১২ জনকে অজ্ঞাত নামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে গতকাল রাতে উজিরপুর মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি কবির বিশ্বাসকে গ্রেফতার করেছে। উল্লেখ্য ২৪ আগষ্ট রাত ১১ টার দিকে পশ্চিম সাতলা ২ নং ওয়ার্ডের মোঃ সোহরাব হাওলাদারের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইদ্রিস হাওলাদার ও তার চাচাত ভাই সাগর হাওলাদারকে মাছের ঘের নিয়ে দ্বন্দের জের ধরে পরিকল্পিত ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাদের দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২ টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার মারা যান। ২৫ আগষ্ট বেলা ১১ টার দিকে মোটরসাইকেল চালক সাগর হাওলাদারকেও কর্তব্যরত ডাঃ মৃত ঘোষণা করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, মামলা নেয়া হয়েছে,ইতিমধ্যে মামলার ১৮ নং আসামি কবির বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে এবং বাকী আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।