1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কোটা আন্দোলন; সেনাবাহিনীর হস্তক্ষেপে সুরক্ষিত ছিল বিএমপির সব থানা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কোটা আন্দোলন; সেনাবাহিনীর হস্তক্ষেপে সুরক্ষিত ছিল বিএমপির সব থানা

  • প্রকাশিত : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক॥ ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের বিভিন্ন থানায় হামলা ভাঙচুর চালানো হলেও বরিশাল মহানগরীর কোনো থানায় এমন ঘটনা ঘটেনি। তবে গত ৫ আগস্ট দুপুরের দিকে একদল বিক্ষুব্ধ জনতা কাউনিয়া থানায় হামলা চালাতে গেলে পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করে। খবর পেয়ে বরিশাল সেনা ক্যাম্পের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন ও মেজর মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা সেখানে গিয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে তাদের নিবৃত্ত করলে পরিস্থিতি শান্ত হয়।
মেজর মোহাম্মদ রাশেদ খান জানান, বরিশালে সেনা মোতায়েনের পর থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত। সেই দায়িত্ব থেকে গত ৫ আগস্ট কাউনিয়া থানায় হামলা চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের নিবৃত্ত করা হয়। এসময় পুলিশ সদস্যরাও সেনাবাহিনীকে সহযোগিতা করেছেন বলে জানান তিনি।
কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগে সকালের দিকে একদল দুর্বৃত্ত থানা ভবন ঘেরাও করে হামলা ও লুটপাটের চেষ্টা চালায়। এরপর পুলিশ সদস্যরা তাদের প্রতিহত করার চেষ্টা করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসার পর কোনো রক্তপাত ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মোট চারটি থানা নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ গঠিত। এর মধ্যে রয়েছে কোতয়ালী মডেল থানা, বন্দর থানা, বিমানবন্দর (এয়ারপোর্ট) থানা ও কাউনিয়া থানা। বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতা নিরসনে এসব থানার পুলিশ সদস্যরা ব্যাপক ভূমিকা রেখেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, বরিশালে ছাত্র আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল।এসময় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ এবং পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ দিন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন। পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী এবং আন্দোলনকারী শতাধিক আহত হয়েছে।
এদিকে বিক্ষোভকালে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবন, দুদক কার্যালয় এবং ওয়ার্ড আওয়ামী লীগের একটি কার্যালয়। পুড়িয়ে ফেলা হয়েছে ২৫টির অধিক মোটরসাইকেল, ভাঙচুর করা হয় একটি অ্যাম্বুলেন্স। এ পরিস্থিতিতে পুলিশের একার পক্ষে এই অবস্থা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। এ অবস্থায় সেনাবাহিনীর উপস্থিতি খুব জরুরি পদক্ষেপ ছিল। অন্যথায় বরিশালে ক্ষয়-ক্ষতির মাত্রা আরো বেশি হওয়ার আশঙ্কা ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ