1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটি গঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটি গঠিত

  • প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২২৮ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষন কমিটি গঠিত হয়েছে। ২৫ আগষ্ট রবিবার বেলা ১১ টায় উজিরপুর প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় শিক্ষক মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক সিভিল সার্জন অবসরপ্রাপ্ত ডাঃ আঃ রহিম সিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বাদল, দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া, আলমগীর হোসেন, সমাজসেবক মোঃ শিরাজ উদ্দিন সিকদার, আবুল কালাম মাষ্টার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় বক্তারা, মেজর এম এ জলিল কে বীর উত্তম খেতাবে ভূষিত করার দাবি জানান। এছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করার আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ উজিরপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কালাম আজাদ বাদল। যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির,সদস্য সচিব ডাঃ আঃ রহিম, যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া, আলমগীর হোসেনসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ