1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সন্ত্রাসী হামলায় আহত বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বিপ্লব আহমেদ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সন্ত্রাসী হামলায় আহত বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বিপ্লব আহমেদ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বিপ্লব আহমেদ এর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শেবাচিম হাসপাতালের সামনে ফোর কোয়ার্টার মসজিদের সামনে এঘটনা ঘটে।
জানাগেছে, বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে মোবাইল চুরি ও বাচ্চা চুরি সহ গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রি সিন্ডিকেট চক্রের এর মূল হোতা এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী নুরুন্নবী দীর্ঘ দিন যাবত শেবাচিম হাসপাতাল এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিল।এছাড়াও তার বড় ভাই আউলিয়া ফরমালিন মিশিয়ে কাঁচা কলা পাকিয়ে মেডিকেল এর সামনে বিক্রি করছে।সম্প্রতি বিষয়টি হাতে নাতে ধরে এসকল অনৈতিক কাজে বাঁধা দেন সাংবাদিক বিপ্লব আহমেদ। এ কারনে সন্ত্রাসী নুরুন্নবী চক্রের রোষানলে পরেন সাংবাদিক বিপ্লব। গত ৩/৪ আগে থেকেই সন্ত্রাসী নুরুন্নবী ও তার সাঙ্গ-পাঙ্গরা তাকে নানা ভাবে হুমকি দিয়েছে।আজ সকাল ১১ টার দিকে সাংবাদিক বিপ্লব আহমেদকে একা পেয়ে সন্ত্রাসী নুরুন্নবী ও তার সহযোগী সন্ত্রাসীরা হামলা করেছে।এতে গুরুতর আহত হয়ে সাংবাদিক বিপ্লব শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,সাংবাদিক বিপ্লব আহমেদ এর নাক ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে তিনি শংকামুক্ত নন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ