1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে জমি বিরোধে বিএনপির ৫ নেতাকর্মীকে কুপিয়ে জখম   - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে জমি বিরোধে বিএনপির ৫ নেতাকর্মীকে কুপিয়ে জখম  

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৭৩ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপির ৫ নেতাকর্মীকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সুত্রে জানা যায়, ১৭ আগষ্ট শনিবার দুপুর আড়াইটায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রদী গ্রামে পানের বরজের জমি নিয়ে বিরোধের জের ধরে ওই এলাকার মৃত মো: হাফেজ উদ্দিন হাওলাদারের ছেলে মো: মামুন হাওলাদার (৪৮) মো: মনির হাওলাদার(৪৫),নাতি মো: বাইজিদ (৩০) আত্মীয় হরিদ্রাপুর গ্রামের হাতেম মোল্লার ছেলে ফারুক মোল্লা(৩৫),হানুয়া গ্রামের শহীদ সরদারের ছেলে শামীম সরদার (৩০)কে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে একই গ্রামের আওয়ামীলীগ নেতা নান্না আকন (৬০) ও তার ছেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা মিরাজ আকন (৩৩),রিয়াজ আকন (২৫) এবং মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহানাজ বেগমসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা। স্থানীয়রা আহতদের মূমূর্ষ অবস্থায় উদ্ধার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এরমধ্যে শামীম সরদারের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাঃ তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন। আহত মামুন হাওলাদার বাদি হয়ে ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেছে । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, মামলা দায়ের হয়েছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ