1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বিএনপি- জামায়াত ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন'র অবস্থান কর্মসূচি পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বিএনপি- জামায়াত ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন’র অবস্থান কর্মসূচি পালিত

  • প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

 

মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় স্বৈরাচার শেখ হাসিনার অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট বিহীন দলীয় ভাবে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পদধারীদের কর্মস্থলে যোগদান প্রতিহত করার লক্ষ্যে বিএনপি-জামায়াত ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগষ্ট রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এস সরফুূদ্দিন আহমেদ সান্টুর নির্দেশে উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সদস্য সচিব মো: হুমায়ুন খান, পৌর বিএনপির আহবায়ক মো: শহীদুল ইসলাম খান, উপজেলা বিএনপি সিনিয়ার যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন, যুগ্ন আহবায়ক এ্যাড : মো: আসাদুজ্জামান বাদশা, পৌর বিএনপি’র সদস্য সচিব রোকোনুজ্জামান টুলু, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মিরা। এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ মোঃ কাওছার হোসেন নের্তৃত্বে এবং উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মোঃ শাহে আলম এর নের্তৃত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত,ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ