1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে চিহ্নিত চোর নিহত ১, আহত ১ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে চিহ্নিত চোর নিহত ১, আহত ১

  • প্রকাশিত : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৫৮ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় অটোরিক্সার গ্যারেজে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছে একাধিক চুরি মামলার আসামি চিহ্নিত চোর ১ ও আহত ১ । নিহত চোর সুমন হালদার (৩০) উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকার নগেন হালদারের ছেলে। ১৬ আগস্ট শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দ: বাহেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত সুমন হালদারসহ ২/৩ জন চোর চক্র মিলে ওই এলাকার সুলতান মহুরির অটোগাড়ির গ্যারেজে চুরি করতে যায়। এসময় গ্যারেজের বেড়া ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করলে পাহারাদার ডাক-চিৎকার দেয়। এতে স্থানীয়রা এগিয়ে আসলে সুমন হালদার ও ভক্ত নামে দুজন তাদের হাতে ধরা পড়ে। পরে গণপিটুনিতে সুমন হালদার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং ভক্ত গুরুত্বর আহত হয়। এলাকাবাসী জানিয়েছেন নিহত সুমনের বিরুদ্ধে একাধিক চুরির মামলা ও চুরির অভিযোগ হয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, আহত ভক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত করার জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ