1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
শেখ হাছিনার বিচারের দাবিতে মেহেন্দিগঞ্জ বিএনপি'র অবস্থান কর্মসূচি  - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

শেখ হাছিনার বিচারের দাবিতে মেহেন্দিগঞ্জ বিএনপি’র অবস্থান কর্মসূচি 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে

হাসান মাহমুদ, বরিশাল।।

দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে আলেম হত্যাকাণ্ড এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাজারো মানুষের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। আজ ১৫ ই আগস্ট বৃহস্পতিবার বেলা আনুমানিক এগারোটার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করে দলটি। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহবায়ক রিয়াজ শাহিন লিটন, সদস্য সচিব দিনু চৌধুরী, যুবদল বরিশাল জেলা উত্তর শাখার আহ্বায়ক সালাউদ্দিন পিপলু সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ। আজকের অবস্থান কর্মসূচিতে যুবদল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠান স্থলে যোগ দিয়ে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলে।
অনুষ্ঠানে বক্তরা বিগত স্বৈরাচারী সরকারের আমলের গুম খুন দুর্নীতি সহ সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের পেটোয়া বাহিনী দিয়ে নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা কে খুনের অবিলম্বে বিচার দাবি করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মিজানুর রহমান মুকুল বলেন দেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। হিন্দুদের বাড়িতে এবং মন্দিরে আওয়ামী বাহিনী দিয়ে জ্বালাও পোড়া ও আক্রমণ প্রতিহত করতে মেহেন্দিগঞ্জের যুবদল ছাত্রদল সহ মেহেন্দিগঞ্জের জনসাধারণকে চোখ কান সজাগ রাখার জন্য বিনীত আহ্বান জানান। অবস্থান কর্মসূচির সভাপতি গিয়াসউদ্দিন দিপেন বলেন দেশে নতুন করে কোন প্রকার অরাজকতা বরদাস্ত করা হবে না। সংখ্যালঘুদের মন্দিরে অবস্থান করে শিফট ভিত্তিক সোচ্চার সজাগ দায়িত্ব পালন করার জন্য মেহেন্দিগঞ্জ উপজেলার যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল কর্মীদের আহ্বান জানিয়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন তিনি।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ