1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
স্বৈরাচার সরকারের বিদায় উপলক্ষ্যে ববিতে বিজয় মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

স্বৈরাচার সরকারের বিদায় উপলক্ষ্যে ববিতে বিজয় মিছিল

  • প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

মো:ইফতেখার হোসেন খান , ববি প্রতিনিধি: ববিতে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগে আলোচনা সভা ও বিজয় মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও এলাকার জনতা। বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে এ আলোচনা সভায় অংশগ্রহন করেন শতশত শিক্ষার্থী ও কর্ণকাঠি এলাকাবাসী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দুপুর ১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে বিজয় মিছিল বের হয়ে ভোলা রোড ঘুরে ক্যাম্পাসের ভিতরে শেষ হয়।

বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা অনেক আত্মত্যাগের পর বিজয়ী হয়েছি। সুন্দর একটি সোনার বাংলা গড়তে আমাদের আত্মত্যাগকে সমুন্নত রেখেছি। তিনি আরো বলেন, ‘আমাদের বিজয় হলেও সারা দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে। আমাদের আন্দোলনকে কলঙ্কিত করতে চেষ্টা করা হচ্ছে। আমাদের সচেতন থাকতে হবে।’

কর্ণকাঠি এলাকার পক্ষ থেকে আহত একজন বলেন, ‘হায়েনা পুলিশ বাহিনীর বুলেটের আঘাতে আমার চোখ হারিয়েছি তবে দুঃখ নেই আমরা চূড়ান্ত সফলতা অর্জন করেছি। তিনি আরো বলেন, ওরা রাজাকার, ওরা খুনি, ওদের বিচার হবে। খুনি হাসিনার দোসরদের বিচার করা হবে। এ সময় তিনি আহত এবং নিহত সকলের জন্য দোয়ার দরখাস্ত করেন।’

তুমি কে আমি কে? শিক্ষার্থী শিক্ষার্থী, হৈ হৈ রই রই ছাত্রলীগ গেলি কই সহ অসংখ্য স্লোগানে সকলে মুখরিত হয়ে ওঠে। বিজয় মিছিলে ছাত্র-জনতার এসব স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ