1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মেহেন্দিগঞ্জ বিএনপি'র অবস্থান কর্মসূচি পালন - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মেহেন্দিগঞ্জ বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন

  • প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

 

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত অবস্থান কর্মসূচি পালনের নির্দেশনা পালন করেছে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপি।
খুনি হাসিনা সরকার কর্তিক দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিকল্পিতভাবে হাজারো ছাত্র জনতাকে গুলি করে খুন করে। এই খুনের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনের নির্দেশ প্রদান করে। আজ ১৪ ই আগস্ট মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি এবং পৌরসভা বিএনপি যৌথ উদ্যোগে মেহেন্দিগঞ্জ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে সকাল আনুমানিক 11 টার দিকে অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব গিয়াস উদ্দিন দীপেন। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগন্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক রিয়াজ শাহিন লিটন, সদস্য সচিব দিনু চৌধুরীসহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল শ্রমিক দলের নেতাকর্মী সদস্যবৃন্দ। কর্মসূচি প্রসঙ্গে উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন বলেন বিগত ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে অন্যায় ভাবে নির্বীচারে যে সমস্ত ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি কেন্দ্র ঘোষিত সকল প্রোগ্রাম সোচ্চার ভাবে পালন করে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ