মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি'র কেন্দ্র ঘোষিত বরিশালের উজিরপুর উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য , বরিশাল বিএনপি'র জেলা কমিটির সদস্য, উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক, উজিরপুর ও বানরীপাড়ার গন মানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে খুনি হাসিনা সরকার কর্তৃক দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিকল্পিতভাবে হাজারো ছাত্র জনতাকে গুলি করে খুন করার কারনে বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ১৪ আগস্ট বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের কলেজ রোড চৌমাথা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ করে ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল স্মৃতিস্তম্ভে অবস্থান কর্মসূচি পালিত হয় । অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো: হুমায়ুন খান, পৌর বিএনপির আহবায়ক মো: শহীদুল ইসলাম খান, উপজেলা বিএনপি সিনিয়ার যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন, যুগ্ন আহবায়ক এ্যাড : মো: আসাদুজ্জামান বাদশা, পৌর বিএনপি'র সদস্য সচিব রোকোনুজ্জামান টুলু, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মিরা উপস্থিত ছিলেন ।