1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের মাগফেরাত কামনায় বরিশালের মেহেন্দিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের দোয়া ও মোনাজাত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের মাগফেরাত কামনায় বরিশালের মেহেন্দিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের দোয়া ও মোনাজাত

  • প্রকাশিত : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

হাসান মাহমুদ: বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত ও আলোচনা অনুষ্ঠান পালন করেছে বরিশালের মেহেন্দিগঞ্জের প্রাথমিক শিক্ষকবৃন্দ। আজ শনিবার সকাল ১১ টার দিকে প্রাথমিক শিক্ষক সমিতির কক্ষে শত শত শিক্ষকদের উপস্থিতিতে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিহত শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শিক্ষক প্রতিনিধি মন্ডলী বিভিন্ন বিষয়ের আলোচনা করেন। গত স্বৈরাচারী আওয়ামী আমলে সরকার সমর্থিত কয়েকজন শিক্ষকের বিভিন্ন অনিয়মের কথাও তুলে ধরেন আজকের আলোচনায়। শুধুমাত্র আওয়ামী পরিবারের না হওয়ায় শিক্ষকবৃন্দদের বরিশালের মেহেন্দিগঞ্জের একেবারেই প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ইউনিয়নগুলোতে চাকরি করতে বাধ্য করা হয়। অপরদিকে আওয়ামী সমর্থিত শিক্ষক বৃন্দ মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের নামি কয়েকটি স্কুলের শিক্ষকতার দায়িত্ব পালন করে। এছাড়াও সরকার প্রদত্ত যাবতীয় সুযোগ-সুবিধা কেবলমাত্র আওয়ামী সমর্থিত শিক্ষকবৃ ভোগ করেন বলে বক্তারা তাদের আলোচনায় উপস্থাপন করেন।
মেহেন্দিগঞ্জ শিক্ষক সমিতির অন্যতম সদস্য মনোয়ার স্যারের সঞ্চালনায় বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মেহেন্দিগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ বেলাল হোসেন মেহেন্দিগঞ্জ শিক্ষক সমিতির দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয় এর প্রভাষক সজল চৌধুরী, এশিয়ান টেলিভিশন বরিশালের মাল্টিমিডিয়া প্রতিনিধি হাসান মাহমুদ, শিক্ষক সমিতির সদস্য ফরিদ উদ্দিন খোকন, সাইফুল্লাহ মিজান, ফয়সাল আহমেদ, মাসুদুর রহমান ফরিদ, শোয়েব আহমেদ, মোহাম্মদ মিলন সহ শত শত প্রাথমিক শিক্ষকবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ